এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে বাংলাদেশ লেবার পার্টির জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জান দেবো, জুলাই দেবো না’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় নগরীর আলী আহমেদ চুনকা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা লেবার পার্টির সভাপতি মো. আব্দুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল আমিন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই।প্রধান অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে লেবার পার্টি রাজপথে থাকবে। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের চেতনাকে বিলীন হতে দেবো না।”
সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, “একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের আন্দোলন আমাদের যে শিক্ষা দিয়েছে, তা ধারণ করেই আগামী দিনের রাজনীতি পরিচালিত হবে।”
প্রধান আলোচক মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক হাসানুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, প্রচার সম্পাদক ইয়াসিন শেখ, সদর থানা সভাপতি জাকারিয়া হক, সাধারণ সম্পাদক এম এ মিলন, ফতুল্লা মডেল থানা সভাপতি মোহাম্মদ মোহাসিন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ শাকিল আহমেদ, বন্দর থানা সভাপতি মিশর চৌধুরীসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা লেবার পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও মহানগর লেবার পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮