প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:২৩ পি.এম
নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের হেফাজতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
-৮ ই সেপ্টেম্বর রবিবার- নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের হেফাজতে থাকা সৈয়দুল করিম নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহি বাসের নিচতলা অভিযান চালিয়ে মাদক পাচারকারী সন্দেহে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জয়নাল আবেদিনের নেতৃত্বাধীন একটি দল। সে কক্সবাজার জেলার নুরুল কবিরের ছেলে।
জানা যায়- বাস থেকে নামিয়ে প্রথমে ওই ব্যক্তির হাত বেঁধে ফেলে। এসময় তাকে মারধর করা হলে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাইনবোর্ড প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে সৈয়দুল করিমকে শহরের খানপুর ৩শ' শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক অপু কুমার সাহা তাকে মৃত ঘোষণা করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জয়নাল আবেদিন জানান- মাদক পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন লাইন ডাবল ডেকার যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে।এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার চারটি মামলা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২