এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজা হত্যার দায়ে সাদিকুর রহমান ওরফে সাদী (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং–০৬, তারিখ ০৫ জুলাই ২০২২; দণ্ডবিধির ধারা ৩০২/৩৪ ও দায়রা নং–২৫৫/২৩ অনুযায়ী এই মামলার রায় ঘোষণা করা হয়। মামলায় নিহতরা হলেন আসামির ভাবি রাজিয়া সুলতানা কাকলি এবং আট বছর বয়সী ভাতিজা তালহা।রায়ে আদালত আসামি সাদিকুর রহমান ওরফে সাদী, পিতা মো. মোবারক হোসেন, সাং–উজান গোবিন্দি, থানা–আড়াইহাজার, জেলা–নারায়ণগঞ্জ,ধারা ৩০২ মোতাবেক মৃত্যুদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়া ধারা ৩৮২ মোতাবেক ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮