এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত সদর উপজেলার চাষাড়া প্রিপারেটরী স্কুলে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বক্তারা বলেন, একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব সৃষ্টি এবং নতুন উদ্ভাবনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ও মডেল প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। পাশাপাশি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন জেলায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮