এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুরে সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাসস্ট্যান্ড হতে সেনপাড়া ও সোনাপুর এলাকায় এই গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম চলে।কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল মজিদ খান ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁও থানা যুবদলের নেতা সোহেল রানা, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জামান, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মহসিন ও সাধারণ সম্পাদক রুবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণের সঙ্গে আছে ও থাকবে। মান্নান ভাইকে যদি দল ত্যাগী নেতা হিসেবে মনোনয়ন দেয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কাঁচপুর ইউনিয়নের ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার ও বৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের ব্যবস্থা করা হবে।”
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো অবগত ছিল বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮