এস এম রনি, স্টাফ রিপোর্টার,
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সব উপজেলা ও পৌরসভায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বিভিন্ন সড়ক, খাল-নালা, জনসমাগমস্থল, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পানি অপসারণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌরসভার প্রশাসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজ নিজ বাড়ি, বিদ্যালয় ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮