এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত অধিদপ্তরের হারুনর রশীদ, কৃষি অধিদপ্তরের আহসান শহিদ সরকার, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৭০-৮০ জন কর্মকর্তা।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের মাসিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনস্বার্থে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়মিত মনিটরিং করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া পুলিশ লাইনের পাশে অবস্থিত একটি কারখানার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও সভায় আলোচনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮