এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন কালীরবাজার জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ৪৫০ থেকে ৫০০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জাব্বার এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, সরকার মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা কার্যকর করছে না। তিনি বলেন, আইনি বিতর্ক অপ্রয়োজনীয় এবং আইন দিয়ে কোনো বিপ্লব বা স্বাধীনতা অর্জিত হয়নি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা প্রয়োজনীয় অধ্যাদেশগুলো বাতিলের পথে রয়েছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার চাইলে এসব অধ্যাদেশ বাতিল করতে পারে, তবে এতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না।
শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮