এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় এক ক্যান্সার আক্রান্ত তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া এলাকার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
মৃত নিলা আক্তার (২৪) ফতুল্লা থানার বৌবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল জলিল।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জের ম্যানেজার প্রফেসর মো. স্বপন হোসেন সাংবাদিকদের জানান, ক্যান্সারে আক্রান্ত নিলা আক্তারকে এমআরআই পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তাকে এমআরআই কক্ষে নেওয়া হলে পরীক্ষা শুরুর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর মরদেহটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮