এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা, আইনশৃঙ্খলা পর্যালোচনা কমিটি এবং বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) ইব্রাহীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির, র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মুহিত সেরনিয়াবাত, জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দিন, জেলা কারাগারের জেল সুপারসহ নৌ পুলিশ, শিল্প পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, শ্রমিক নেতা ও পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জের দুটি মামলাকে চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আদালতকে সহায়তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, নৌপথে নিরাপত্তা এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া ফিটনেস ও রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে সপ্তাহে দুই থেকে তিন দিন মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি উপজেলায় মাদকবিরোধী ও সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮