এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মো. হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর।
এর আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব হস্তান্তরকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮