এস এম রনি,
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে প্রস্তাবিত ইকো পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ এই পরিবেশবান্ধব পর্যটন প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “দীর্ঘ ৭০ বছর ধরে কিছু ব্যক্তি সরকারি জমি জবরদখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপে ২৩ একর জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। এখন সেই জমিতে একটি আধুনিক ও পরিবেশবান্ধব ইকো পার্ক নির্মাণ করা হচ্ছে, যা স্থানীয় জনগণের বিনোদন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, পার্কটি নির্মাণ সম্পন্ন হলে এটি শুধু আড়াইহাজার নয়, বরং পুরো নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।
ইকো পার্ক উদ্বোধনের পর জেলা প্রশাসক স্থানীয় একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তার অংশ হিসেবে চাল ও চেক বিতরণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮