তিতাস( কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান মটরবাইক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সুইজগেট মাঠে চেয়ারম্যান মটরবাইক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন নারান্দিয়া ফুটবল একাদশ বনাম আসমানিয়া ফুটবল একাদশ।খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ ও উদ্বোধক ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা।উপজেলা ছাত্রলীগ নেতা মো. কামাল পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া,জহিরুল ইসলাম জহির,আদিলুর রহমান ভূইয়া,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ শহিদ,নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.নুর নবী সরকার,ছবির আহমেদ মেম্বার,ছাত্র লীগ নেতা রফিকুল ইসলাম নিরব,জামাল হোসেন মেম্বার, আকাশ মেম্বার,সেলিম মিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমী দর্শকরা।আসমানিয়া ফুটবল একাদশকে হারিয়ে প্রথম পুরস্কার জয় লাভ করেন নারান্দিয়া ফুটবল একাদশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮