চঞ্চল,
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সোমবার (১৬ মার্চ) সকালে বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য জানানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার (১৫ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির একটি চৌকস টহলদল দক্ষিণ শিংঝাড় নামক স্থানে ওত পেতে থাকে। এ সময় ভারত সীমান্ত থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে ১০০ পিস ভারতীয় ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। জব্দকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩০ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত এলাকাগুলোকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আগের চেয়ে কয়েক গুণ জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮