Dhaka , Wednesday, 25 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্বাস্থ্যসেবায় গতি আনতে ঢাকা মেডিকেলে ৫০০ গাড়ি প্রয়োজন: মেঘনা আলম নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে ১ ব্যক্তি আটক ধনীর দুলালের বেপরোয়া বিচরণ : সড়কে যুবককে ধরে শারীরিক নাজেহাল বিএনপি সব সময় বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে: ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের হালিশহরে দগ্ধদের শয্যাপাশে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; সাংবাদিকদের জানালেন সুচিকিৎসা নিশ্চিতের কথা খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সৌদি আরবে সড়ক দূর্ঘটনা নিহত ৫: বাবা মা বোনদের লাশ মর্গে রেখে একাই দেশে ফিরেছে ফাইজা পাইকগাছায় ৩৬ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় WFP প্রকল্প পরিদর্শনে সংশ্লিষ্ট কতৃপক্ষ বাবা’ ডাক শেখার আগেই অনাথ পাঁচ মাসের শিশু-মিঠামইনে চাচার বিরুদ্ধে ভাতিজা হত্যার অভিযোগ। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এ রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক মার্চ মাস থেকে বন্ধ হচ্ছে বাসা থেকে ভেন্ডরদের বর্জ্য সংগ্রহের কার্যক্রম ভূমি মন্ত্রণালয় ঘুষ-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে-ভূমিমন্ত্রী রংপুর বিভাগে র‌্যাবের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: প্রাইভেটকারসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান: ভারতীয় পণ্য জব্দ ফরিদপুরের চরভদ্রাসনে বাজার মনিটরিং : ৫ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমান আদালত। রূপগঞ্জে ৫৫০ বোতল স্কাফসহ দুই কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট ঝালকাঠিতে বয্লুর রহমান হক্কোনূরী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত রাজাপুরে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে মামলা, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে চোর চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার ৩৬ কোটি মানুষের মুখের ভাষা ‘বাংলা’র স্বর্বস্তরে শুদ্ধ ব্যবহার, জাতি গঠনের অন্যতম হাতিয়ার :- জেলা প্রশাসক, চট্টগ্রাম সরকারি সেবা পেতে দালাল বাধ্যতামূলক?

নাইক্ষ্যংছড়িতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর হাসপাতালে মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:33:07 pm, Sunday, 30 July 2023
  • 497 বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়িতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর হাসপাতালে মৃত্যু।।

এইচ এম সালাহ উদ্দীন কাদের।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের ছাগলখাইয়া গ্রামে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে দুই সন্তানের জননী রাজিয়া সুলতানার মৃত্যু হয়েছে- এমনই অভিযোগ রাজিয়ার পরিবারের।
স্থানীয় সূত্রে জানা যায়, দোছড়ি ইউনিয়নের ছাগলখাইয়া গ্রামের মোঃ হাশেমের পুত্র তানজিমুল ইসলামের সাথে তিন বছর পূর্বে ইসলামি শরিয়ত মোতাবেক সামাজিকভাবে বিয়ে হয় রাজিয়া সুলতানার। তার পিতার বাড়ি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামে।

রাজিয়ার পিতা আবুল হোছন এ প্রতিবেদকে জানান, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায় সময়ে নির্যাতন করতো রাজিয়াকে। স্থানীয় ইউপি সদস্যসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সময়ে শালিসী বৈঠকের মাধ্যমে মীমাংসা হয়েছে অনেকবার।

সর্বশেষ, গত ২৮ জুলাই সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে প্রথমে স্বামী তানজিম লোহার রড দিয়ে বেদম প্রহার শুরু করেন রাজিয়ার উপর। স্বামী তানজিমের সাথে শ্বশুর হাসেমসহ শ্বশুর বাড়ির অন্যরাও হামলা ও মারধর করে রাজিয়াকে। এলোপাতাড়ি মারধরে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাঠিতে লুটিয়ে পড়েন গৃহবধূ রাজিয়া।

শাশুড়বাড়ির লোকজন এ ঘটনাকে গোপন রেখে ম্যলেরিয়া রোগে আক্রান্ত হওয়ার কথা বলে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে, ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান তাকে। সেখানে শনিবার (২৯ জুলাই) সকাল ৮ টায় গৃহবধূ রাজিয়া সুলতানা মারা যান। এ ঘটনায় নিহতের স্বজনরা তার স্বামী তানজিদুল ইসলাম ও শ্বশুর হাসেমসহ ৬ জনকে দায়ী করছে।

এ ঘটনায় নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত কক্সবাজার হাসপাতাল কর্তৃপক্ষ সম্পন্ন করার পর লাশ দাফন করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান নিহত রাজিয়ার মেজ মামা আকবর আলী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় গতি আনতে ঢাকা মেডিকেলে ৫০০ গাড়ি প্রয়োজন: মেঘনা আলম

নাইক্ষ্যংছড়িতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর হাসপাতালে মৃত্যু।।

আপডেট সময় : 06:33:07 pm, Sunday, 30 July 2023