নুর মোহাম্মদ, কক্সবাজার,
নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোর গ্যাং, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের সেকেন্ড অফিসার হাবিবুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমাম হোসেন (৩০), শহিদুল ইসলাম প্রকাশ ময়না (২২) ও আব্দুল্লাহ প্রকাশ বাইডেন (১৮)।
পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
মাদক নির্মূল এবং কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮