প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৭:২১ পি.এম
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ দুই যুবক আটক করেছে পুলিশ

নুর মোহাম্মদ, কক্সবাজার:
ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের রূপনগর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মুনতাসির মামুন ও আব্দুল হামিদ। বুধবার ২০ আগস্ট রাতে এ অভিযান পরিচালনা করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন,“মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২