
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে মনোনয়ন পত্র দাখিলকারী ৭ জনের প্রার্থীতাই বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার -৩ ডিসেম্বর-বিকেলে যাছাই বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম।
নরসিংদী ২ পলাশ বৈধ প্রার্থীরা হলেন আনোয়ারুল আশরাফ খান দিলীপ -বাংলাদেশ আওয়ামীলীগ- আফরোজা সুলতানা -স্বতন্ত্র- কামরুল আশরাফ খান পোটন -স্বতন্ত্র- মো: মাসুম বিল্লাহ -স্বতন্ত্র- এ. এন. এম রফিকুল আলম -জাতীয় পার্টি- জায়েদুল কবির -জাসদ- ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য ও দৈনিক সংবাদ এর সম্পাদক আলতামাশ কবির মিশু -স্বতন্ত্র-।
আওয়ামীলীগের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপের প্রার্থী বৈধ ঘোষনায় এলাকায় মানুষের মধ্যে আনন্দ বইছে। চায়ের দোকানে, হোটেল রেঁস্তোরায় চলছে আলোচনা ঝড়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮