
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পলাশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মাসুম বিল্লাহ। করোনার সময় তিনি অসহায় মানুষকে সচেতন করতে ও মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন। করোনায় মানুষকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে তার পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্হ হয়ে আবার তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান।
মাসুম বিল্লাহ অসহায় মানুষের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। এলাকায় যে কোন মানুষের সমস্যায় তিনি পাশে দাঁড়ান। সদা হাসোজ্জল মুখ আন্তরিকতা যে কোন মানুষ কে মুগ্ধ করে তোলে।পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ও জাকির হোসাইন জানান মাসুম বিল্লাহ শুধু একটি নাম নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন সত্যিকারে মানুষ। মাসুম বিল্লাহ স্যারের জন্য সব সময় মঙ্গল কামনা করি।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
বৃহস্পতিবার -৩০ নভেম্বর- দাখিলের শেষ দিনে পলাশ উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের হাতে তিন জন প্রার্থীর প্রতিনিধিরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
প্রার্থীরা হলেন আনোয়ারুল আশরাফ খান -বাংলাদেশ আওয়ামীলীগ- কামরুল আশরাফ খান পোটন -স্বতন্ত্র-ও আফরোজা সুলতানা -স্বতন্ত্র-।
এছাড়া ও জেলা রির্টানিং কর্মকর্তার কাছে নরসিংদী-২ আসনের মনোনয়ন পত্র দাখিল করেন এ. এন. এম রফিকুল আলম -জাতীয় পার্টি-জায়েদুল কবির -জাসদ- ও দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির মিশু-স্বতন্ত্র-অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. মাসুদ আলম জানান আওয়ামীলীগের যে কোন রাজনৈতিক কর্মসূচিতে মাসুম বিল্লাহ সব সময় রাজপথে থাকেন। তিনি তৃনমুল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮