
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ২ -পলাশ- আসনে নৌকার মাঝি হলেন ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ । নরসিংদী ২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া নিয়ে জনগণের মাঝে জল্পনা কল্পনা শেষ হলো। হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান সবএ চলছে আলোচনার ঝড়।
গত কাল আনোয়ারুল আশরাফ খান দিলীপ আওয়ামীলীগ থেকে চুড়ান্ত ভাবে মনোনয়ন পাওয়ায় পলাশে আনন্দ উৎসব শুরু হয়। পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণত সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ নেতৃত্বে পাঁচদোনা আওয়ামীলীগ মিছিল করে। জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজীর নেতৃত্বে পলাশ উপজেলা থেকে বাসস্ট্যান্ডে মিছিল করেছে আওয়ামীলীগ। এ ছাড়াও ঘোড়াশাল, চরসিন্দুর, পারুলিয়া মোড় সহ ছাএলীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মোটরসাইকেল মিছিল বের করে।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, আমরা পলাশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের মূল্যায়ন করেছেন।
ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ২০০৮ সালে, ২০১৮ সালে নরসিংদী ২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে বিজয় লাভ করেন। ২০২৪ সালে তিনি চুড়ান্ত ভাবে আওয়ামীলীগের মনোনয়ন পান।
পলাশের নেতা কর্মীরা মনে করেন পলাশে ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের বিকল্প নেই। তিনি এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, রাস্তা ঘাটের উন্নয়ন করেছে। করোনার সময় তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। সাধারণ মানুষের সুখে দুঃখে সব সময় তিনি পাশে থাকেন। অন্য দলের অনেক নেতা কর্মী তাদের দল ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।
ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের মনোনয়ন চুড়ান্ত হবার পর পলাশে মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮