প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৪, ৫:৪৪ এ.এম
নরসিংদী শ্রম বিক্রির বাজার।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পাঁচদোনা মোড়ে প্রতিদিন শ্রম বিক্রি বাজার বসে । রংপুর বগুড়া নিলফামারীর, ময়মনসিংহ, কিশোরগন্জ, বি বাড়ীয়া সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ পাঁচদোনা মোড়ে আসে। পাঁচদোনার আশে পাশের এলাকার মানুষের কাজের লোকের প্রয়োজন হলে এখান থেকে নিয়ে যায়। কনকনে শীত উপেক্ষা করে ভোর ৬ টা থেকে ৮ টা পর্যন্ত শ্রম বিক্রির জন্য মানুষ পাওয়া যায়। প্রতিদিন শ্রম বিক্রি করে ওদের পরিবারের ভরনপোষণ করে থাকেন।
রংপুর থেকে আমজাদ জানান, আমি চাকরির জন্য পাঁচদোনা এসেছি। চাকরি না পেয়ে রোজ ভিওিক কাজ করে যাচ্ছি। প্রতিদিন ভোরে পাঁচদোনা মোড়ে আসি। এখান বিভিন্ন কাজের জন্য মানুষ আমাদের নিয়ে যান। কারো বাড়িতে একদিন আবার২-৩ দিন কাজ করি। এতে প্রতিদিন কাজের চাহিদা ও সময় বুঝে ৫-৬ শত টাকা পেয়ে থাকি।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন জানান, জীবন ও জীবিকার প্রয়োজনে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে শ্রম বিক্রি করছেন। আমাদের প্রয়োজন হলে তাদের বাড়িতে কাজের জন্য নিয়ে যাই। কাজ করলে তাদের খাবার আমরা দেই। পারিশ্রমিক বাবদ ৫-৬ শত টাকা দিয়ে থাকি। এতে আমাদের ও অনেক উপকার হয়। সহজেই কাজের জন্য মানুষ পাই।
দেশে দিনে দিনে বাড়ছে বেকার সমস্যা। বিভিন্ন জেলা থেকে মানুষ নরসিংদী এসে মিল ফ্যাক্টরিতে কাজ করছেন। এ ছাড়াও কেউ রিকশা অটো রিকশা সিএনজি চালিয়ে কেউ বা শ্রম বিক্রি করে তাদের পরিবারের পরনপোষন করছেন।
তাদের সাথে আলাপ করে জানা যায়, একই এলাকার মানুষ একসাথে বাসা ভাড়া করে বসবাস করেন। সকাল হলে তারা যার যার কাজে চলে যায়। রাএি হলে তারা আবার একসাথে হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২