
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
বঙ্গবন্ধু ১৯৭২ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন।।
১৯৭১ সালে ২৬ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে জনগনকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে আটকিয়ে রাখা হয়।
পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিরা নয় মাস মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা লাভ করে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যার্তনের মধ্য দিয়ে বাঙালি স্বাধীনতার পূর্নতা লাভ করেন। আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস।
নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন। আজ বুধবার বিদ্যালয়ের হল রুমে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, মো. জসিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি নাজমুল শাহীন, মরিয়ম
বেগম, মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক
জাকির হোসাইন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮