প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ১১:২৬ এ.এম
নরসিংদীর পলাশে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে ১২ নভেম্বর রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। প্রধানমন্ত্রী এশিয়ার সবচেয়ে বড় " ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প " শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব - ১ চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,মাননীয় প্রধানমন্ত্রী সাড়ে ১১ টার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের উদ্বোধন করবেন।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশে আসবেন জেনে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী
আগমন উপলক্ষে শুধু পলাশে নয়, নরসিংদী জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২