
অরবিন্দ রায়
স্টাফ রির্পোটার।।
নরসিংদীর শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে ডিসি রোডে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সন্ধ্যায় বিভিন্ন অফিস - আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বল করা হয়।
নরসিংদী যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল -বদর আল- শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অংশগ্রহণ করছেন। নরসিংদী সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন সিনিয়র নাসরিন জাহান সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন সহকারী শিক্ষক বিলকিস সুলতানাসহ আরো অনেকে।
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল- বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্হান থেকে শিক্ষক, সাংবাদিক চিকিৎসক সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ কে হত্যা করে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮