প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ১:৫০ পি.এম
নরসিংদীতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাএলীগের মিছিল।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর পাঁচদোনা মিছিল করেছে ছাএলীগ। মাধবদী থানা ছাএলীগের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রিফাত ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সরকারের নেতৃত্বে পাঁচদোনা মোড়ে সারাদিন মিছিল ও আলোচনা সভা করে। বিএনপি জামায়াতের ডাকা পঞ্চম দফা ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে পাঁচদোনা মোড়ে ছাএলীগ অবস্থান কর্মসূচি পালন করেছে।
বিএনপির অবরোধে মানুষের জীবন যাএার স্বাভাবিক ছিল । অফিস - আদালত, স্কুল - কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আগে মতোই। পলাশে রিক্সা, অটোরিকশা, সিএনজি সহ সকল প্রকার যান বাহন স্বাভাবিক ভাবেই চলাচল করেছে। ঢাকা- সিলেট মহাসড়কে পাঁচদোনা দিয়ে বাস- ট্রাক, পিকাপভ্যান চলাচল করেছে। সিলেট, সুনামগন্জ, হবিগঞ্জ, বি,বাড়ীয়া সহ দূর পাল্লার বাস অন্য দিনের তুলনায় কম চলাচল করেছে। পলাশে বিএনপির কোন মিছিল দেখা যায়নি। বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাএলীগ মিছিল করেছে।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, বিএনপির জামায়াতের অবরোধ সাধারণ মানুষ মানে না। বিএনপি অবরোধের নামে গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ করছে। বিএনপির সাথে সাধারণ জনগন নেই। বিএনপি ভাড়া করা লোক দিয়ে গাড়ীতে আগুন দিয়ে মানুষ মারছে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার জানান , আমি রাজনীতি বুঝি না। আমাদের পরীক্ষা চলছে। এ সময় বিএনপির অবরোধ আমরা মেনে নিতে পারছি না । অবরোধের কারনে আমাদের রিক্সা ভাড়া বেশি দিতে হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২