
অরবিন্দ রায়
স্টাফ রির্পোটার।।
নরসিংদীর পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, ১ জন আহত হয়েছে। নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইতালি প্রবাসীসহ দুইজন ও মনোহরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীসহ মোট ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া খালপাড় এলাকা ও মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারের সামনে এই পৃথক দুর্ঘটনা ঘটে।
শিবপুরে নিহতরা হলো বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম-৬২-একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোন জামাই সেলিম মিয়া-৪৫-এবং মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দিঘিরপাড় গ্রামের অহিদ উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে সোহাগ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন পর বি-বাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম-৬২-আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোন জামাই সেলিম সকালে একটি মাইক্রোবাস নিয়ে বিমানবন্দরে যায়। সেখান থেকে শাহ আলমকে নিয়ে বি-বাড়িয়া ফিরছিল।
শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া খালপাড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে ৩ জন গুরুত্বর আহত হয়। পরে পুলিশ ,ফায়রা সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়।
অপরদিকে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারের সামনে একটি কভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ নামে এক কলেজ ছাএ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারনা করা হচ্ছে অতিরিক্ত গতির কারনে দুইটি যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়।

























