অরবিন্দ রায়,
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক জুলাই গণঅভ্যুত্থান উদযাপনের জন্য জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রচনা , চিএাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত সহ নানা কর্মসূচি পালন করা হয় ।
নরসিংদী শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদীর জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, নরসিংদী ৩ আসেনর সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল - ফারুক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, আহত জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের মানুষ উপস্হিতি ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিএান্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির (নতুন ভবন) মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত/বিশেষ প্রার্থনার আয়োজন অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮