
অরবিন্দ রায়
স্টাফ রির্পোটার।।
নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৯৫২ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা করার দাবিতে আন্দোলনে রাতে ছাএদের ওপর গুলি বর্ষনে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ অনেকেই শহীদ হন।
একুশে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার। ১৯৯৯ সালে ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব করা হলে ১৮৮ দেশ সমর্থন জানালে একুশে ফ্রেরুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন ও ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন-ভারপ্রাপ্ত-ডা. ফারহানা আহমেদ, মুক্তিযুদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, নরসিংদী সদর উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার সহ স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল স্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন
রাত ১২.০১ মিনিট তথা একুশের প্রথম প্রহরে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রাত ১২.০৫ মিনিটে প্রদীপ প্রজ্বলন, ২১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৮.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনার পর্যন্ত প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, পৃথিবীর একমাত্র জাতি আমরা বাঙালি জাতি, যারা নিজেদের মায়ের মুখের ভাষার দাবি আদায় করতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করেছি। মাতৃভাষার জন্য বিরল এই আন্দোলনে শেষ পর্যন্ত সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অসংখ্য অকুতোভয় বীর ভাষাসৈনিকদের অপরিসীম ত্যাগ ও সাহসিকতায় আমরা অর্জন করতে সক্ষম আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। মাতৃভাষা নিয়ে এই আন্দোলনেই বীজ বপন হয়েছিল বলেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হয়েছে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" নামে একটি স্বাধীন রাষ্ট্রের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮