প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৩, ২:১৬ পি.এম
নরসিংদীতে অবরোধের জীবন যাএা স্বাভাবিক ছিল।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
আজ রবিবার ভোর ৬ টা থেকে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধে নরসিংদীতে জীবন যাএা স্বাভাবিক ছিল ।মানুষের জীবন যাএার কোন প্রভাব পড়েনি। অফিস - আদালত, স্কুল - কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আগে মতোই। পলাশে রিক্সা, অটোরিকশা, সিএনজি সহ সকল প্রকার যান বাহন স্বাভাবিক ভাবেই চলাচল করেছ ঢাকা- সিলেট মহাসড়কে পাঁচদোনা দিয়ে বাস- ট্রাক, পিকাপভ্যান চলাচল করেছে। সিলেট, সুনামগন্জ, হবিগঞ্জ, বি,বাড়ীয়া সহ দূর পাল্লার বাস অন্য দিনের তুলনায় কম চলাচল করেছে। পলাশে বিএনপির কোন মিছিল দেখা যায়নি। বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগ, ছাএলীগ মিছিল করেছে। ঢাকা - সিলেট মহাসড়কে পাঁচদোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ, পাঁচদোনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত, আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ রহিজ উদ্দিন মিঠু নেতৃত্বে পাঁচদোনায় মিছিল করেছে।
এ রির্পোট লিখা রাত ৮ পর্যন্ত পলাশে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২