প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৪, ১০:৩৫ এ.এম
নবীন শিক্ষার্থীদের মাঝে ইবি ছাত্রলীগের বই বিতরণ।।

ইবি প্রতিনিধি।।
শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে বই বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়-ইবি-শাখা ছাত্রলীগ।
বরিবার-৪ ফেব্রুয়ারি-বেলা ১১টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন নবীন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বই বিতরণ করা হয়।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ সংগঠনটির প্রায় ৫০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর জীবনের প্রতিচ্ছবি। এই বই পাঠের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বদেশের প্রতি একজন নাগরিকের দায়িত্ববোধ ও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারবো। নবীন শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে ও তার আর্দশকে ধারণ করতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২