প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৩, ১১:৪৪ এ.এম
নতুন বছরে কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন।।

কক্সবাজার অফিস।।
ঢাকা-কক্সবাজার রুটে আগামী ১ জানুয়ারি থেকে আরও এক জোড়া নতুন ট্রেন চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার -৬ ডিসেম্বর- রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই তথ্য জানান।
পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে কাঙ্ক্ষিত ট্রেন চলাচল শুরু হয় গত ১ ডিসেম্বর থেকে। বর্তমানে একটি ট্রেন এই রুটে চলাচল করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনে এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনের সময়সূচি নির্ধারণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করে রেল বিভাগ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২