চট্টগ্রাম ব্যুরো:
০৫ জুলাই রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা এর দিক নির্দেশনায় ও জেলা প্রশাসন, চট্টগ্রাম এর বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও মোঃ আল মামুন এর নেতৃত্বে বিকেল ৫ টায় নগরীর কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ইত্যাদি অপরাধে ‘খাজা পলি মার্ট’, ও ‘বাগদাদ পলি স্টোর’, জেল রোড, কোতোয়ালী চট্টগ্রামকে ০২টি মামলায় ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন পরিদর্শক রুম্পা শিকদার। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ , সিনিয়র টেকনিশিয়ান মোঃ ওমর ফারুক, অফিস সহায়ক পুজন শীল ও বাংলাদেশ পুলিশ এর একটি টিম উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮