ইসমাইল ইমন চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং ২৩ বোতল ফেন্সিডিল সহ ০১ জন নারী মাদক কারবারি’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে মাদকদ্রব্য মজুদ করে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল আনুমানিক ০৬:১০ মিনিটের সময় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মধ্যম মোহরা এলাকার মায়ামী ভিলা নামীয় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মুর্শিদা আকতার (৪৮), পিতা-মৃত আবুল বশার, সাং-উত্তর কুতুবদিয়া পাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে আটক করে। পরবর্তীতে উক্ত ফ্ল্যাট ঘরের খাটের নিচ হতে ০৩টি সাদা এবং ০১টি হলুদ প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ৫১ কেজি গাঁজা এবং ০১টি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ০৮ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮