
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, রূপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। ৩ মার্চ মঙ্গলবার উপজেলার তারাবো পৌরসভার নোয়াগাও দেবই এলাকার শ্রী শ্রী বিশ্বনাথ সেবাশ্রম ও হরি মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এলাকায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াবেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে সম্প্রীতির বন্ধন অটুট রেখে সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
শ্রী শ্রী বিশ্বনাথ সেবাশ্রম ও হরি মন্দিরের সভাপতি দিলিপ দাসের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দিগেন বিশ্বাস, মন্দিরের সাধারন সম্পাদক নগেন্দ্র চন্দ্র দাস, উপদেষ্টা বাদল বিশ্বাস, প্রদীপ চন্দ্র দাস, সহ সভাপতি প্রাণ কুমার দাস, সদস্য সুমন চন্দ্র দাস, তারাবো পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাফেজ, তারাবো পৌর যুবদল নেতা রায়হান, সানোয়ার খান সানু৷
তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শাহীন, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রজু, প্রধান, সিনিয়র সহ সভাপতি আল আমিন প্রধানসহ আরো অনেকে।
বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের শেষ দিনে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনব্যাপী নামসংকীর্তন, পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী পর্ব সম্পন্ন হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ভক্তিমূলক পরিবেশে অংশগ্রহণ করেন

























