মাহবুবুর রহমান (শান্ত),
দীর্ঘদিন ধরে বেহাল একটি রাস্তা দিয়ে চলাচল করছিলেন তিনটি অসহায় হিন্দু পরিবার। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এমনকি বিষাক্ত সাপও ঢুকে পড়ত তাদের ঘরের ভেতর। দীর্ঘদিনের এই দুর্ভোগের খবর পৌঁছে যায় তরুণ সমাজসেবক ও ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর ফারুকের কাছে।
পরিবারগুলোর দুর্ভোগের কথা জানতে পেরে কোনো ধরনের বিলম্ব না করে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। কারও কাছে সাহায্যের অপেক্ষায় না থেকে নিজের অর্থ ও উদ্যোগে সংস্কারের কাজ সম্পন্ন করেন ওমর ফারুক।
ওমর ফারুক মুসলিম, আর যাদের জন্য রাস্তাটি সংস্কার করা হয়েছে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ। তবে তাদের ধর্মীয় পরিচয়কে আলাদা করে না দেখে একজন মানুষ হিসেবে তাদের দুর্ভোগকে গুরুত্ব দিয়েছেন তিনি। তার এই উদ্যোগ যেন আবারও প্রমাণ করল—মানুষের পাশে দাঁড়াতে ধর্মের পরিচয় নয়, প্রয়োজন মানবিক মন।
রাস্তা সংস্কারের পর স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মাঝে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে আনন্দ প্রকাশ করেছেন তারা এবং ওমর ফারুকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারাও তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, সমাজে বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও মানবতার এমন দৃষ্টান্তই মানুষের মধ্যে সম্প্রীতি আরও শক্তিশালী করে।
ওমর ফারুক বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। কে কোন ধর্মের, সেটি আমার কাছে বড় বিষয় নয়। মানুষের কষ্ট দেখলে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এমন উদ্যোগই গড়ে তুলতে পারে সম্প্রীতি ও মানবতার সমাজ। মানবতার জয় হোক—এই প্রত্যাশাই ওমর ফারুকের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮