মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীর অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ জিয়াউল হক নিউটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস। কলেজের প্রভাষক ফারুক হাসান ফয়সাল ও আব্দুল্লাহ আল মামুন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী শিক্ষকের সহধর্মিণী জাহানারা পারভীন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক বরুণ কিশোর চৌধুরী, সুভাষ চন্দ্র সরকার, মানিক সিংহ, কলেজ ছাত্রদল নেতা আনসারুল হক ও সাদ্দাম হোসেন। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সাদিকুল ইসলাম চাঁদ, রায়হান আহমেদ, শেখ বাধন আহমেদ ও মাহবুব আলম রনি। অনুষ্ঠানে কলেজের অফিস সহায়ক আব্দুল হাকিম, পারভেজ আহমেদ ও সোহেল আহমেদও বক্তব্য দেন।
জানা যায়, মোহাম্মদ আলী সিদ্দিকী ১৯৯৯ সালের ৮ মে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এর আগে তিনি পাঁচ বছর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা কার্যক্রমে অবদান রেখেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮