মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের লেংগুর দাসপাড়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় দাসপাড়া গ্রামের ফকির বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাহাবুব মোশেদ খোকন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেকুল মির্জা, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মিয়া, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য আজিলক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রেজা, পাইকুরাটি ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য আলিনুর ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গ্রামবাসী।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এলাকায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮