মোঃ আবুল কালাম, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন এর জিংলীগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সেলিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের ভেতরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম বড়খলা গ্রামের মোকছেদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জিংলীগড়া শের আলীর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে পিছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন সেলিনা বেগম। পরে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন ও কার্যদ্ব সহায়ক কর্মচারী কিবরিয়া রাস্তা মাপার কাজে বড়খলা গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কিবরিয়া ।
তবে দুর্ঘটনার বিষয়ে মোটরসাইকেল চালক কিবরিয়ার দাবি, তারা হর্ন দেওয়ার পর ওই নারী দিশেহারা হয়ে মোটরসাইকেলের সামনে চলে আসেন। এতে মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। দুর্ঘটনার সময় সেখানে অন্য কেউ উপস্থিত ছিলেন না বলেও দাবি করেন তিনি।
কিবরিয়া আরও জানান, পরে তারা নিজেরাই ডাকাডাকি করে লোকজন জড়ো করেন এবং অটোরিকশাযোগে আহত নারীকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান
এ ঘটনায় এখন পর্যন্ত ধর্মপাশা থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮