চঞ্চল,
ধরলা নদীর পানিতে ভেসে আসা এক ভারতীয় শিশুর মরদেহ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটির লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ধরলা নদীতে একটি শিশুর মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানা যায়, শিশুটির নাম শঙ্খদীপ ঘোষ, বয়স ৭ বছর। সে ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বিশ্বদ্বীপ ঘোষের ছেলে। শঙ্খদীপ গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল এবং তার বাবা এ বিষয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ভারতের সঙ্গে যোগাযোগ করে শিশুটির পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮