মোঃ এন রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি,
চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ২নং নম্বর ওয়ার্ডে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ।
নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এলাকার মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। অভিযুক্ত সলিম একই এলাকার আব্দুল আমিনের ছেলে। তারা দোহাজারীর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সলিম কাজ না করায় সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে নুরহাবা তাকে ‘কাজ না করে কেন ফেরত এসেছো’—এমন প্রশ্ন করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮