এস এম রনি, স্টাফ রিপোর্টার,
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নতুন কোর্ট সংলগ্ন ফতুল্লা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে চাষাড়া গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মসূচিতে প্রায় ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮