প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১:২৪ পি.এম
দেবহাটা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে সভা।।

ইব্রাহীম হোসেন
দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের উপস্থিতিতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- নুরুস সালাম সিদ্দিক- উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন- দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল-দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম- যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি- ইউপি সদস্য মোখেলেছুর রহমান মোখলেস- ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু এমরান- আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ফিরোজ শাহ আলম- ভিডিসির সভাপতি উত্তম রায় প্রমুখ।
সভায় সরকারি- বেসরকারি কর্মকর্তা- গ্রাম উন্নয়ন কমিটি- শিশু ফোরাম- ধর্মীয় নেতা- কাজী-পুরোহিতগন অংশ নেন। এসময় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২