এস এম রনি, স্টাফ রিপোর্টার,
‘দূষণমুক্ত নারায়ণগঞ্জ, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ’ গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮