নিজস্ব প্রতিবেদক,
অসুস্থতা ও মানবিক সংকটে পড়া বাংলাদেশি নারী কর্মী রুনা বেগমকে কুয়েত থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সোমবার তিনি নিরাপদে দেশে ফেরেন।
বাংলাদেশ দূতাবাস, কুয়েত জানায়, কুয়েতে অবস্থানরত রুনা বেগম অসুস্থ হয়ে মানবিক সংকটে পড়লে দূতাবাস তার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণ করে।
দূতাবাসের সহযোগিতায় তিনি জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসেন। এ সময় দূতাবাসের একজন প্রতিনিধি তাকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।
দূতাবাস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮