আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি :
তাদের একেক জনের হাতে শীতবস্ত্রের পুটলি। পুটলি ভর্তি শীতবস্ত্র। এভাবেই রাতে শীতবস্ত্রের পুটলি হাতে নিয়ে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন পল্লীর এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরছে দুস্থ শীতার্তদের খোঁজে। ওরা শীতার্তদের দেখা মাত্র তাদের হাতে তুলে দিচ্ছে কম্বল।
সরেজমিনে দেখা গেছে, শীতের রাতে বিভিন্ন পল্লীতে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর। গত সোমবার রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর এলাকার চেংমারী পাড়া, তালতলা পাড়া, মাঝাপাড়া, ডাঙ্গাপাড়য় শীতার্ত দুস্থদের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র তুলে দেয় সংগঠনের সদস্যরা।
এভাবে কম্বল হাতে নিয়ে রাতে শীতার্তদের বাড়ি বাড়ি ছুটছেন সংগঠনের নওশাদ আনসারী, সামিউল, রাজা, সোহেল, শাহবাজ, সাকিব, সামির, শাহজাদাসহ অন্যান্য সদস্যরা। এ সময় ৪২ জন শীতার্ত অসহায়দের বাড়িতে গিয়ে শীতবস্ত্র তুলে দেয় তাঁরা।
সংগঠনের সদস্য সামিউল আলম জানান, এ কর্মসূচী চলবে আরও কয়েক সপ্তাহ এবং গ্রামে শীতার্ত দুস্থদের খোঁজ পাইলেই আমরা শীতবস্ত্র পৌছে দিব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮