পলাশ সাহা, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি,
নেত্রকোণার দুর্গাপুরে খাল খনন কর্মসূচির বকেয়া মজুরির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে আন্দোলন করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে উপজেলা মোড়ে শত-শত শ্রমিকেরা ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা ইউএনও কার্যালয় প্রধান ফটক ঘেরাও করে এবং সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খাল খননের কাজ গত ২০ এপ্রিল শুরু হয়। এরপরই কুল্লাগড়া ইউনিয়নেও ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক নিযুক্ত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, আমরা ৪০ দিন ধরে মাটি কাটছি। পানি-পেক মাথাত কইরা নিছি উড়ি দিয়া নিছি কষ্ট করছি বাড়িত বাচ্চা থইয়া আইয়া আমরা কাজ করছি কিন্তু অহন আমরা বেতন পাইতাছি না আমরা বেতনের কোন খবর নাই আমরা এই যে ঘুরতাছি এখন আজকে দুর্গাপুর আইছি কিন্তু কোন বেতনের কোন খবর নাই আমাদের দাবি আমাদের ন্যায্য টাকা আমরা পরিশ্রমের টাকা আমরা যদি পাইয়া লাই তাইলে আমাদের আর কোন কিছু বলার নাই।
শমলা খাতুন নামের আরেকজন বলেন,
আমরা যদি বৈশাখ মাসে ধানের কাজ করতাম তেও তো কয়টা টাকা পাইতাম কিন্তু ধান করছি না ৪০ দিন মাটি করছি এহন আমরারে টাকা দেয় না এহন আমরা কত অসুখ-বিসুখ হইতো না খাইয়া মরতাছি।
দেলোয়ার হাসান নামের এক শ্রমিক বলেন, আমরা শ্রমিক আমরা কাজ করছি। আমাদের কাজের মূল্য চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত জানান, খাল খননের কাজ সম্পন্ন না হওয়ায় দুটি প্রকল্পের ৭৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। শ্রমিকদের টাকা ইতোমধ্যে এনআরবিসি ব্যাংকের একাউন্টে প্রদান করা হয়েছে। শ্রমিকেরা একাউন্ট খুললেই তাদের প্রাপ্ত টাকা তারা পেয়ে যাবে বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮