শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়া (ডান্ডি বাজার) এলাকায় ছৈয়দ নুর (বৃদ্ধ) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। একপর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশীদের একজন ঘরের কাছে গিয়ে দেখতে পান, ছৈয়দ নুর গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঈদগাঁও থানা পুলিশকে খবর দেন।
নিহত ছৈয়দ নুর পশ্চিম টেকপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম ছব্বির মাঝি বলে জানা গেছে।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
তবে কী কারণে বা কী পরিস্থিতিতে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮