জনি কান্ত শর্মা,
আন্তর্জাতিক ক্রিকেটের দুটি বড় আসরকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোতে ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলার মাঠ থেকে শুরু করে গ্রিন গ্যালারি, ফ্লাডলাইট, ড্রেসিংরুম, হসপিটালিটি বক্স ও প্রবেশপথ সবখানেই আনা হবে পরিবর্তন। দর্শকদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে স্টেডিয়ামের সক্ষমতা আরও বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ আয়োজনের আগে কাজগুলো দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সংস্কার পরিকল্পনার মধ্যে রয়েছে গ্রিন গ্যালারি
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮