মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন ও নারী শিক্ষার প্রসারে এক দশক পূর্ণ করেছে খাগড়াছড়ির দীঘিনালার দারুল উলুম সাহিদা সুমাইয়া (রা.) বালিকা মাদ্রাসা। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাফেজা ছাত্রীদের সনদ বিতরণ, বিশেষ সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার ৪ নম্বর টিল্লার টিলা, মেরুং এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব, নারী শিক্ষার প্রসার এবং আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা মুফতি ইউসুফ সাহেবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কাজী নুর আলম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুসা সাহেব ও মুফতি ইমাম উদ্দিন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা নাসরুল্লাহ সাহেব।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার এক দশক পূর্তিকে স্মরণীয় করে রাখতে হাফেজা ছাত্রীদের অর্জনের স্বীকৃতিস্বরূপ সনদ বিতরণ ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। একই সঙ্গে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম। আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করছেন মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল নোমান।
এদিকে, মাদ্রাসাটির ২০২৭ শিক্ষাবর্ষে সব বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮