মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন। সম্মেলনে সভাপতিত্বসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা জহিরুল ইসলাম।
সম্মেলনে আক্কাস আলীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার নতুন আমির হিসেবে শপথ পাঠ করানো হয়। পাশাপাশি মাওলানা জহিরুল ইসলামকে উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলা ও বিভিন্ন পর্যায়ের দলীয় দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮